দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে মাদারীপুরে পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা দিতে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২৩ মে) দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শত বছরের ঐতিহ্যবাহী গরুর হাট পরিদর্শন করেন মাদারীপুর র্যাব-৮ এর কমান্ডার মীর মনির হোসেন।
এসময় হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন তিনি। জাল টাকার নোট শনাক্ত মেশিনে বিভিন্ন নোট পরীক্ষা করেও দেখেন তিনি।
মাদারীপুর র্যাব-৮ কমান্ডার মীর মনির হোসেন বলেন, ‘জাল নোট ব্যবসায়ী, চুরি, ছিনতাই, বলম পার্টি, অজ্ঞান পার্টিসহ কুচক্রী মহলের সদস্যদের ধরতে এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া হাটে বিশৃঙ্খলা ও সড়কে নৈরাজ্য ঠেকাতে ২৪ ঘণ্টা র্যাব-৮ সদস্য নিয়োজিত রয়েছে।’
/অ